আর্জেন্টিনার লড়াইয়ে মুগ্ধ ব্রাজিল কিংবদন্তি রিভালদো

শেষ ষোলোতে মিশরের বিপক্ষে ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্যভাবে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। নাটকীয় এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর সামাজিক মাধ্যমে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে অভিনন্দন জানান ২০০২ বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ান তারকা।
রিভালদো লিখেছেন, ‘কী অসাধারণ লড়াই, কী জয়ের ক্ষুধা, কী দুর্দান্ত মানসিকতা! বিশ্বকাপে সমর্থকরা এমন ফুটবলই দেখতে চায়। পুরো দল শেষ মুহূর্ত পর্যন্ত যেভাবে নিজেদের উজাড় করে দিয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।’