বাবা, ফুটবল খেলা চালিয়ে যাও
নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপের শেষ ১৬ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। দলের হারের পর কান্নাজড়িত চোখে মাঠ ছেড়েছেন নেইমার জুনিয়র। বদলি হিসেবে নেমে পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটি করা এই ৩৪ বছর বয়সী তারকা ম্যাচ শেষে জাতীয় দল থেকে বিদায়ের ইঙ্গিত দিয়েছেন।

বিশ্বকাপ যাত্রা থেমে গেলেও এখনোই ফুটবল ছেড়ে না দিতে ছেলেকে অনুরোধ জানিয়েছেন বাবা নেইমার সিনিয়র। বাজে সময়ে ছেলেকে সাহস যোগাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিশাল এক পোস্ট লিখেছেন তিনি।
সরাসরি অবসরের ঘোষণা না দিলেও বিশ্বকাপ থেকে বিদায়ের পর নেইমার গণমাধ্যমকে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি চেষ্টা করেছি কিন্তু সব শেষ। আমি এখানেই শেষ করছি।’